ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১২৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বিপ্লব রায় সাগর (৩২) ও গোবিন্দ নমসূত্র (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারস্থ প্রদীপ বাবুর ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেন।

এসময় আটককৃত বিপ্লব রায়ের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেটের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত অপর আসামি গোবিন্দ নমসূত্রকে তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ পিস খয়েরী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক – ২

আপডেট সময় ০৪:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩