ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার

মৌলভীবাজারে ই য়া বা সহ এক ব্যক্তি গ্রে ফ তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৪৫৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার জুনেদ মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমুখ ইউপিস্থ জাঙ্গালের পুলের পশ্চিম পাশে মোজেফরবাদ এলাকা থেকে জুনেদকে আটক করা হয়। পরে তার লুঙ্গির ভাঁজ থেকে নীল রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক ব্যাগে থাকা ১২১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনেদ মিয়া মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,  পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলা গোয়েন্দা শাখা কাজ করছে। গতকাল ইয়াবাসহ আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসার সাথে যুক্ত। গতকালের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ই য়া বা সহ এক ব্যক্তি গ্রে ফ তা র

আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫