ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজারে গাছে সাথে প্রাইভেটকারের ধাক্কায় ডাক্তারের বাবার মৃ/ত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ১২৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কায় দীলিপ কুমার পাল নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পালের পিতা।

বৃহস্পতিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার থেকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল দুপুরে প্রাইভেটকার চালিয়ে তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে শ্রীমঙ্গলে আসছিলেন। পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে দীলিপ কুমার পাল গুরুত্বর আহত হন। পরে ছেলে রাজিব পাল তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে গাছে সাথে প্রাইভেটকারের ধাক্কায় ডাক্তারের বাবার মৃ/ত্যু

আপডেট সময় ০৮:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫