ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আটক – ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৭৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।

সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওসুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আটক – ২

আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪