ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / ৬৪৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন, ফলের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৫ আগস্ট) দুপুরে  জেলা প্রশাসন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এবং “আমার ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন, ফলের চারা বিতরণ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে মৌলভীবাজারে সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের শ্রদ্ধাঞ্জলি।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা সভা এবং ৭৫’এর ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মৌলভীবাজার  জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের  সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসন (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র মো: ফজলুর রহমান,উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

আপডেট সময় ০৬:৫৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২