ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান ভোট চুরি রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের গভমেন্ট স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন করা ধানের শীষের নির্বাচনী প্রচারণার শেষ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রতিদ্বন্ধী দল নির্বাচন চুরি করার জন্য টাকা-পয়সা খরচ করে নানা ধরনের কূটকৌশল করছে। আগামী দুইদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা সেন্টারে সেন্টারে গন্ডগোল করার চেষ্টা করতে পারে। অত্যন্ত শক্তহাতে এদেরকে দমন করতে হবে। ভোটের দিন ভোট কেন্দ্রগুলোকে রাত থেকেই পাহারায় রাখতে হবে।

তিনি ভোটারদেরও সরাসরি আহ্বান জানান,প্রত্যেকের বাসা ও বাড়ির সবাইকে নাসের রহমান হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ জানাই। মৌলভীবাজার-রাজনগর বাসীর উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।

বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, পরিশেষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী যারা মিছিলে অংশ নিয়েছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

বিকেল সাড়ে তিনটার দিকে গভমেন্ট স্কুল মাঠে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। ধানের শীষের প্রচারণা গাড়ির সুরেলা গান, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে হাজার হাজার ছাত্র-তরুণ, নারী-পুরুষ হাতে ধানের শীষ ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন।

পুরো শহরজুড়ে ছিল মিছিলের আবহ। সড়কের দুপাশে দাঁড়িয়ে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা হাত নেড়ে এম নাসের রহমানকে স্বাগত জানান। মিছিল চলাকালে একটি পাজারো জিপ গাড়ি থেকে হাতে ধানের শীষ নিয়ে তিনি গোটা শহরের জনসাধারণকে শুভেচ্ছা জানান।

মিছিলে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব অদুদ আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা মহিলা দলের সভাপতি ডা. দিলশাদ পারভীন ও সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধরসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ছেলে সফিউর রহমান, এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের, তাদের দুই কন্যা আমিরা রহমান ও মাহিবা জারা রহমান এবং পুত্র নাবিল রহমান।

গভমেন্ট স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি চৌমুহনী হয়ে এম সাইফুর রহমান সড়ক, সিলেট সড়ক, শাহ মোস্তফা সড়ক ও আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন বিএনপি প্রার্থী এম নাসের রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান

আপডেট সময় ০৮:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬