ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

মৌলভীবাজারে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৪৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক উপহার দেওয়া হয়।

দেশ রূপান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি পান্না দত্ত, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মহসিন পারভেজ, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসিন, জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা জেরিন আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রব, জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান, খবরের কাগজের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন মো. আমির, সাংবাদিক তরিক হায়দার, শাহরিয়ার খান সাকিব, মো. ফারুক আহমদ, ইব্রাহিম আলী, খালেদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাত্র পাঁচ বছরেই সাহসী সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর। দায়িত্বশীলদের দৈনিক স্লোগানে পত্রিকাটি যাত্রা শুরু করে হামলা-মামলা ও রক্তচক্ষুকে উপেক্ষা করে পাঠকের ভালোবাসায় টিকে থেকে এগিয়ে যাচ্ছে। বক্তারা সংবাদে বৈচিত্র্য, নিজেদের স্বতন্ত্রধারা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠক মহলের মন কেড়ে নেওয়া পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় ০৫:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪