ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

মৌলভীবাজারে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ৯২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে বন্যার পানিতে নেমেছিলেন অনুপম উপাধ্যায় (২০)। কিন্তু সাঁতার আর শেখা হয়নি তার। পানিতে ডুবে মারা গেছেন ডিগ্রি কলেজে অধ্যয়নরত এই শিক্ষার্থী।এই ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকায়।

মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃত অনুমপ শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগানের বাসিন্দা। তিনি কুলাউড়া উপজেলাস্থ লংলা আধুনিক ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়াশোনা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামাই চা-বাগান এলাকার বাসিন্দা কিশোর মিত্র হলেন অনুপমের মামা। তিনি মামার বাড়িতে থাকতেন।মঙ্গলবার বিকালে বন্যার পানিতে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন অনুপম। কিন্তু ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যান তিনি।

তার সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজারে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২