ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মৌলভীবাজারে বিএনপির ১০ নেতাকে অব্যাহতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৬৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১০ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো. আবুল হোসেন, সেলিম মিয়া ও আব্দুল মছব্বির; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা সদস্য গোলাম কিবরিয়া শফি, পুষ্প কুমার কানু, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অব্যাহতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচনের আগ মুহূর্তে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা স্বাক্ষরিত এই আদেশের ফলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে বিএনপির ১০ নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬