ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ১২২০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে কালাম আহমেদ (৩০) ও ধ্রুব দেব (৩৫) নামে বিকাশ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার জনৈক তাহমিদুল ইসলামের মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে  অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পববর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৩জনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, “এই চক্রের সদস্যর দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বার সেন্ড মানি করে টাকা হাতিয়ে নেয় ।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, “প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজন মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে, পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে এবং ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৩:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪