ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা

মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের বাটা শোরুম এবং কয়েকটি কোমল পানীয়র গোডাউন পরিদর্শন করেছেন পুলিশ সুপার  এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে তিনি শহরের বিভিন্ন দোকান য়ান।

এসময় তিনি বলেন, মৌলভীবাজার জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। পুলিশ সুপার এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ মিনহাজুল কবির প্রমুখ ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার

আপডেট সময় ০৩:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫