ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন

মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে ধানের শীষের প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের শপথ গ্রহণের পরপরই নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে নেমেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে শহরের কোর্ট রোড, পৌরসভা স্কুল এলাকা ও প্রেসক্লাব মোড়ে নিজ হাতে ব্যানার-ফেস্টুন অপসারণ করেন মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামাল।

এ সময় তাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন শেষ হয়েছে—এখন সময় শহরকে স্বাভাবিক ও পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনার। অলিউর রহমান বলেন, “পর্যায়ক্রমে শহরের সব স্থানের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ করা হবে। আমরা শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত রাখতে চাই।

স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর এমন দায়িত্বশীল আচরণ নাগরিক শৃঙ্খলা ও সচেতনতার বার্তা বহন করে।

শপথের পরপরই এ উদ্যোগকে অনেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবেও আখ্যা দিয়েছেন। নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ দ্রুত এগিয়ে চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬