ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদকের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ২৮২৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও ব্যবসায়ি রুমেল আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এম সাইফুর সড়কের (পুরাতন থানার) সম্মুখে এ ঘটনাটি ঘটে।

নিহত রুমেল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ গ্রামে মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান সড়কের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে পুরাতন থানার সম্মুখে একটি প্রাইভেট কারের সাথে তার মোটরসাইকেল ধাক্কা লেগে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক মৌলভীবাজার২৪ ডটকমকে জানান সড়ক দুর্ঘটনায় নিহত খবর শুনেছি তবে এখনোও থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদকের মৃত্যু

আপডেট সময় ০২:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২