ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

মৌলভীবাজারে সম্মেলন শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি নেতাকর্মীরা

মাহবুবুর রহমান
  • আপডেট সময় ১০:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৫৭৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ  মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ২২ জুন। সম্মেলনকে ঘিরে পুরো শহরজুড়ে টানানো হয়েছিল শত শত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড।

মঙ্গলবার (২৪ জুন)  বিকেলে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে এসব সরিয়ে ফেলেন।

শহরের চৌমুহনা, আদালত রোড, পুরাতন হাসপাতাল রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তারা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে হাতে পোস্টার-ব্যানার খুলে ফেলতে দেখা যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “সম্মেলন শেষ হয়ে যাওয়ায় এগুলোর প্রয়োজন ছিল না। এগুলো পড়ে থাকতে দেখে আমাদের নিজের কাছেই খারাপ লাগছিল। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না—আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি পরিচ্ছন্ন ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়েই এগোচ্ছি।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “রাজনীতি শুধু জনসভা নয়—জনসচেতনতা ও দায়িত্ববোধেরও ব্যাপার। শহর পরিষ্কার রাখা রাজনৈতিক দলেরও দায়িত্ব। বিএনপি সেটার দৃষ্টান্ত স্থাপন করেছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সম্মেলন শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ১০:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫