ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ৭৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আজ ২০ ডিসেম্বর,মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার চারদিন পর ২০ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান।

(২০ ডিসেম্বর) বুধবার দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিনসহ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন বলেন,মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টারে এসে আশ্রয় নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এখানে কিছুদিন বিশ্রামের পর নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। কিন্তু সেই সুযোগ আর কারও হয়নি। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর দুপুর বেলা আকষ্মিক বিদ্যালয় ভবনে মাইন বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। মাইন বিস্ফোরণে ক্যাম্পে থাকা মুক্তিযোদ্ধাদের দেহ ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। এসময় অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা হতাহত হন।

তিনি আরও বলেন, পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকেই মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর স্থানীয়ভাবে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।

২০ ডিসেম্বর ১৯৭১ সালে মৌলভীবাজারের মাইন বিস্ফোরণে যাদের নাম পাওয়া গেছে স্মৃতিস্তম্ভটিতে তাদের নাম লিখা আছে। তারা হলেন- সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানূর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহিম আলী, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুণ দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দলাল বাউরী, সমীর চন্দ্র সোম, কাজল পাল, হিমাংশু কর, জিতেশ চন্দ্র দেব, আব্দুল আলী, নূরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরণী দেব ও নরেশ চন্দ্র ধর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত

আপডেট সময় ০১:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩