ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজারে ১২ লক্ষ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : আটক-৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১৪৩৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজা ২৪ ডেস্কঃ মৌলভীবাজার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত তিন জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল ) সকাল ১১ টটার দিকে জেলা গেয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  বদিউজ্জামান এর নেতৃত্বে এসআই কাজী আরিফ আহম্মেদ, এএসআই রোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুরস্ত বাদে ফতেহপুর এলাকার বরাকের পুল সংলগ্ন হারুন মিয়ার ফার্নিচারের দোকানের সামনে ট্রাক থেকে আনলোড করে কাভার্ড ভ্যানে লোড করার সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকসসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩,২৪০পিছ Skinbrite cream, ২৭০ পিছ  Skinbrite Medicated Soap ও ৫,৬০০ পিছ BETNOVATE-N ক্রিম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২,৬০,৭০০/- টাকা ।

আটককৃতরা হলো জাহাঙ্গীর আলম (৩২), ট্রাক চালক নাছিম উদ্দিন(২২) ও কাভার্ড ভ্যান চালক ফজলু মিয়া(২৫)।

জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। সে সিলেট মেট্টো পলিটন এলাকার এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত আরো দুইজন হলো ট্রাক চালক নাছিম উদ্দিন। সে সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামের আব্দুল খালিক এর ছেলে এবং আপর আসামি ফজলু মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়া’র ছেলে।

মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে ১২ লক্ষ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার : আটক-৩

আপডেট সময় ০৪:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২