ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

মৌলভীবাজার ৪ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ৬১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গা শরনার্থীসহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।

পুুলিশ জানিয়েছে, আটককৃতরা কুমারশাইল সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতদের মধ্যে ৪ জন রোহিঙ্গা। তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরনার্থীসহ ৫ জনকে আটক করেন স্থানীয় লোকজন। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মৌলভীবাজার ৪ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২