ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও স্কুল এন্ড কলেজের সভাপতি মো: ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

আপডেট সময় ০১:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫