ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২৪৬ বার পড়া হয়েছে
চায়ের রাজধানী মৌলভীবাজারে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রী, জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সেই সাথে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে ভোর থেকে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস আর দুপুর অবধি সূর্যের দেখা না মিলায় শীতের তীব্রতা বেড়ে চলেছে। ফলে সকাল থেকে কাজে বের হওয়া সাধারন মানুষ থেকে শুরু করে বিশেষ করে লক্ষাধিক চা শ্রমিকদের দূর্ভোগ বেড়ে চলেছে। এদিকে দুপুর অবধি ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক মহাসড়ক থেকে চা বাগান ও পাহাড়ি জনপদ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

আপডেট সময় ১১:০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬