ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি প্রদান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৭৮৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের কমিটি থেকে শেখ মো. আতিকুর রহমানকে প্রাথমিক সদস্য পদ ও সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত (২৬জুলাই) মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) এর সভাপতি শাহ্ সাইফুল আক্তার লিখন ও সাধারণ সম্পাদক শাফিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ মো. আতিকুর রহমানকে কমিটি থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

তারা বিবৃতিতে আরো জানান, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন শেখ মো. আতিকুর রহমান। তিনি বেশ কিছুদিন যাবৎ সংগঠনের নাম ব্যবহার করে সংগঠন বিরোধী কার্যকলাপ করে আসছিলেন। যার সাথে এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির কোন সদস্যের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আরো জানান, ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি গত (৯ জুলাই) শেখ মো. আতিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার নিজের ইচ্ছামতো কমলগঞ্জ উপজেলা প্রবাসী ফোরাম নামে একটি কমিটি প্রকাশ করেছে এবং সেখানে সে নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে। অথচ যেখানে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এই ধরনের কোন কমিটির অনুমোদন দেয়নি। আমরা এই ভুয়া ও মনগড়া কমিটির প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পরবর্তীতে সংগঠনের কার্যকরী কমিটির সবার মতামতের ভিত্তিতে শেখ মো. আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্য পদ সহ সম্পাদকীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে শেখ মো. আতিকুর রহমানের এমন সংগঠন বিরোধী কার্যকলাপে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌলভীবাজার জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি প্রদান

আপডেট সময় ০২:০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫