ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান

মৌলভীবাজার জেলা জামায়াতের নতুন দায়িত্বশীলদের শপথ গ্রহণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৫৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমীর।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত এ মজলিসে শূরার অধিবেশনে জেলার নায়েবে আমীর মনোনীত হন মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে মো: আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া , জেলা কর্মপরিষদ সদস্য হলেন মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস নোমান।

জেলা মজলিসে শূরার আরো সদস্যবৃন্দ হলেন এমাদুল ইসলাম (বড়লেখা) মো: ফয়ছল আহমদ (বড়লেখা) আব্দুল হাই হেলাল (জুড়ী) মো: আজিম উদ্দিন (জুড়ী), আব্দুল মুনতাজিম (কুলাউড়া) মো:জাকির হোসেন (কুলাউড়া) আবুর রাইয়ান শাহীন(রাজনগর) মাওলানা আবদুস শহীদ (রাজনগর) মাওলানা ইসমাইল হোসেন (শ্রীমঙ্গল) মো: মাসুক মিয়া (কমলগঞ্জ) মোরশেদ আহমদ চৌধুরী (মৌলভীবাজার পৌরসভা ) আব্দুল মুমিত ( শ্রম বিভাগ )।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে জেলার নির্বাচন ও শূরার অধিবেশন নির্বিঘ্নে করার সুযোগ সৃষ্টি হওয়ায় বৈঠকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন জামায়াত নেতৃবৃন্দ । নীতি নির্ধারণী এ বৈঠকের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা ও জুড়ি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী। অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত পেশ করেন মাও: হারুনুর রশিদ তালুকদার। সভাপতির বক্তব্যে জেলা আমীর বিগত কঠিন সময়ে যারা অনেক কষ্ট করে আন্দোলনের দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বিশেষ করে সাবেক জেলা আমীর মরহুম আব্দুস সাত্তার ও থানা আমীর ডা: এম এ নুর, দেওয়ান মিছবাউল মজিদ কালাম, মুক্তিযোদ্ধা আব্দুল গনি তরফদার, অধ্যাপক আব্দুল মছব্বির ও মাস্টার আব্দুল মান্নানের নাম স্মরণ করে তাদের খেদমতগুলো যাতে আল্লাহ কবুল করেন এই দোয়া করেন।

এদিকে মজলিসে শূরা’র অধিবেশনে উপজেলা আমীর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৬ সেশনের উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর মৌলভীবাজার সদর ও মৌলভীবাজার পৌরসভা, ৭নভেম্বর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা, ৮ নভেম্বর বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও রাজনগর উপজেলা। পুরুষ ও মহিলার রুকনদের সরাসরি ভোটে নির্বাচিত উপজেলা আমীর ও উপজেলা মজলিসে শূরা সদস্যদের শপথ পরিচালনা করবেন জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। নির্বাচন পরিচালনা করবেন জেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, সহকারি নির্বাচন পরিচালক মো:ইয়ামীর আলী ও মাওলানা হারুন রশিদ তালুকদার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা জামায়াতের নতুন দায়িত্বশীলদের শপথ গ্রহণ

আপডেট সময় ০৬:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪