ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৮৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

একই অনুষ্ঠানে ডিসেম্বর/২০২৫ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিকের কমলেশ বিশ্বাস, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।

এছাড়া চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য কুলাউড়া থানার এসআই মোহাম্মদ ছাদেক মিয়াকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আপডেট সময় ০৫:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬