মৌলভীবাজার তিন উপজেলায় ভোট গ্রহন বুধবার
- আপডেট সময় ০৬:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৭৩৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী ও কুলাউড়ায় আগামীকাল বুধবার (০৮ মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে- আজ (মঙ্গলবার) দুপুরের পর জেলার ৩ উপজেলার ২১৬ কেন্দ্রে ভোটের সরঞ্জাম গিয়ে পৌঁছেছে। দুর্গম এলাকা বিবেচনায় আজ ভোটের আগের দিন জুড়ীতে ৭টি কেন্দ্র, বড়লেখায় ৪টি কেন্দ্র এবং কুলাউড়ায় ৩৭টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে।
তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী ৩৬ জন।
এরমধ্যে কুলাউড়ায় ১১ জন, বড়লেখায় ৯ জন এবং জুড়ীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেবন।
তিনটি উপজেলার ২১৬টি কেন্দ্রের মধ্যে কুলাউড়া ১০৩টি, জুড়ীতে ৪৪টি এবং বড়লেখায় ৬৯টি।
দুর্গম এলাকা বিবেচনায় ব্যালট পেপার পাঠানো হয়েছে জুড়ীতে ৭টি কেন্দ্রে,বড়লেখায় ৪টি এবং কুলাউড়ায় ৩৭টি কেন্দ্রে।
















