ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজার পুলিশ লাইনে অত্যাধুনিক জিম সেন্টারের উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১১৪৯ বার পড়া হয়েছে
সুস্থ দেহে সুস্থ মন—এই বিশ্বাসকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে গড়ে তোলা হলো অত্যাধুনিক জিম সেন্টার।
সোমবার (২৮ জুলাই)  আনুষ্ঠানিকভাবে এই জিম সেন্টারের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এমকে,এইচ, জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন পুলিশ সদস্যরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
ফিতা কেটে শুভ সূচনা করার পরপরই পুলিশ সুপার নিজেই জিমের সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণের প্রতি উৎসাহব্যঞ্জক বার্তা দেন।
জিম সেন্টারটি শুধুমাত্র পুলিশ সদস্যদের দৈহিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যেই নয়, বরং মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই উদ্যোগ পুলিশ বাহিনীর আধুনিক ও সুসংগঠিত ভবিষ্যতের প্রতিচ্ছবি —যেখানে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর সদস্যদের সুস্বাস্থ্য ও মনোবলের প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
সুন্দর ও মনোরম পরিবেশে স্থাপিত এই জিম সেন্টারটি পুলিশ সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং দৈনন্দিন চাপ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার এমকে এইচ জাহাঙ্গীর হোসেন।
মৌলভীবাজার জেলা পুলিশের এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে অন্য জেলাগুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার পুলিশ লাইনে অত্যাধুনিক জিম সেন্টারের উদ্বোধন

আপডেট সময় ১০:১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫