ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

মৌলভীবাজার বিল দখল নিয়ে সংঘর্ষে নিহত -১ আহত -২০

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কমুদপুর গ্রামে হাওরের সরকারি বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রুমান মিয়া নামের ১ জন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষনিক নাম ও পরিচয় জানাযায় নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিলের পাশে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার লেবাস মিয়া তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে যান। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমান মিয়া মারা যান।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে মনর মিয়া ও লেবাস মিয়ার মধ্যে বিলের দখল নিয়ে বিরোধ চলে আসছে। একাধিক মামলাও রয়েছে।

এর আগে ২০১৬ সালে ওই বিল দখল নিয়ে সংঘর্ষ  হলে ২ জন নিহত হন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার বিল দখল নিয়ে সংঘর্ষে নিহত -১ আহত -২০

আপডেট সময় ১০:১৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪