ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

মৌলভীবাজার শহর থেকে ৬ মাদকসেবী আটক জেল জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • / ১৭১৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার শহর থেকে ৬ মাদকসেবীকে হাতেনাতে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলের দিকে শহরের শাহ মোস্তফা সড়কে ৬ ব্যক্তি আসর বসিয়ে গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাবরীনা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি তাদের হাতেনাতে আটক করে জেল-জরিমানা দেন।

আটক ৬ ব্যক্তির প্রত্যেকেকে পাঁচদিনের জেল এবং নগদ ৫০ টাকা করে জরিমানা করেন ইউএনও।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার আলম মিয়া (২০), মৌলভীবাজার সদর উপজেলার মো. শফিকুল ইসলাম (২৪), রাজনগর উপজেলার সুহেল দাস (৩০) ও রাজন মিয়া (৩৩), সুনামগঞ্জের মো. সুলতান (২২) এবং কিশোরগঞ্জের দানা মিয়া (৩৫)।

মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও সাবরীনা রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার শহর থেকে ৬ মাদকসেবী আটক জেল জরিমানা

আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২