ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

মৌলভীবাজার সালিশ বৈঠক চলাকালে নি-হ-ত ১ আহত- ৪

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯০০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় দুই পক্ষের পুর্ব বিরোধের জের ধরে সালিশ বৈঠকে বসলে সংঘর্ষ সৃষ্টি হয়। এসময় পারভেজ নামে একজন নিহত ও ৪ জন গুরুত্বর আহত হয়।

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরতলীর হিলালপুর এলাকায় তারা মিয়ার বাড়ীতে এক নারীর দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে ছঈদ উল্লার পুত্র পারভেজ আহমদ এর সাথে একই এলাকার সামাদ মিয়া ও তার সহযোগীদের এক সালিশ বৈঠক বসলে  এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সালিশ বৈঠক চলাকালে পূর্ব থেকে দেশীয় অস্ত্রসহ ওৎ পেতে থাকা সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যান্যরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এতে গুরুত্বর আহত হন-পারভেজ আহমদ, তার বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও বাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে গুরুত্বর আহত পারভেজ আহমদ সহ অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে পৌছলে তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমদকে মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে হামলার সাথে জড়িত চাচাত ভাই আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজার সালিশ বৈঠক চলাকালে নি-হ-ত ১ আহত- ৪

আপডেট সময় ১০:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪