ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান রাহেলঃ বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিস ময়ূন, ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌজ, সহ সাংঘঠনিক মিফতাহ সিদ্দিকী জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্বল প্রমুখ।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল,গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে জানিয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।

এর আগে মৌলভীবাজার ৪ আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান

আপডেট সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬