ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

যুবদলের যুগ্ম আহবায়ক বহিস্কার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৯৬৭ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি- মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এবিষয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি রোববার(১০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয়তবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুবদলের যুগ্ম আহবায়ক বহিস্কার

আপডেট সময় ০৬:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪