ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬৪,অস্ত্র উদ্ধার ১৪৪

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৭৪ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গেল ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে ১৪৪টি। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ৮টি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬৪,অস্ত্র উদ্ধার ১৪৪

আপডেট সময় ০৮:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪