ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৪১২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
নতুন সময়সমূচি অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বিকাল সাড়ে ৩টায়।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে হিজরি ১৪৪৪ (২০২৩) সালের রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্রবার ও শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে।
 এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইনানুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩/২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
এখন অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছতা সাধনের অংশ হিসেবে আগের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে গত বছরের ২৪ আগস্ট থেকে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
পরে ১৫ নভেম্বর থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা করা হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস

আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩