ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • / ৬৮৬ বার পড়া হয়েছে

ঢাকায় আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নেট দুনিয়ার ঝড় তোলা এই গায়িকা। সালাম দিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ, আপনাদের বলতে চাই, আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’

জানা গেছে, জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড নোকিয়া তাদের নতুন হ্যান্ডসেট ‘নোকিয়া জি২১’ মডেলটি উদ্বোধন করতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই ওটিলিয়া ঢাকায় আসবেন। আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া।

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। এরপর তার কণ্ঠে আরও কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা

আপডেট সময় ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২