ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

লাউয়াছড়া জাতীয় উদ্যান বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ৮৭৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। পর্যটকরা কোন টিকিট ছাড়াই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান।

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিনা টিকিটে পর্যটকরা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য উন্মুক্ত থাকবে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে। শুধুমাত্র এ দিন সব শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন।

উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের জীববৈচিত্র্যময় বনকে ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাউয়াছড়া জাতীয় উদ্যান বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত

আপডেট সময় ০৭:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩