ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

লাউয়াছড়া বনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / ৯৩২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ  প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভিতরের রাস্তায় গাছ ফেলে সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সোয়া ১২টায় ।

জানাযায়,রবিবার রাত সোয়া ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে ১৫/১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তার পাশ থেকে গাছ কেটে সড়কে প্রতিবন্দকতা তৈরী করে। এসময় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ অভিমুখে একটি ডায়না (ঢাকা মেট্রো ১৯-৩৬৭৪) গাড়ি আটকানোর চেষ্টাকালে গাড়ির ড্রাইভার আব্দুল করিম সাহসিকতার সাথে গাছের উপর দিয়ে গাড়ী চালিয়ে নিয়ে আসে। এই সময় চলন্ত গাড়িতে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দা দিয়ে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় বাগমারা ক্যাম্প হতে মোটর সাইকেল যোগে লাউয়াছড়া বিট অফিসে যাওয়ার সময় মামুনুর রশীদ (৫০) , অপর একজন আনিসুজ্জামানকে গতিরোধ করে। আনিসুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করলে কঁাধে আঘাত পায়। তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

একই সময়ে উক্ত স্থানে কয়েকটি সিএনজি আটক করে। সিএনজি চালকরা হচ্ছেন, সাদ্দাম হোসেন, জাকির হোসেন, মইনুদ্দিন, সুমন মিয়া,মামুন মিয়া, সানোয়ার হোসেন বিল্লালকে আটককরে। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক সংগীয় এসআই হারুন অর রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক বলেন,সড়কের উপর গাছ ফেলে কতিপয় দৃস্কৃতিকারী ছিনতাইয়ের চেষ্টা করেছে। আমরা আসায় তারা পালিয়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লাউয়াছড়া বনের রাস্তায় গাছ ফেলে ডাকাতি

আপডেট সময় ১০:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২