ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান

শমশেরনগর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত স্থানীয়রা অংশগ্রহণ করেন।

রোববার ১৯ মে দুপুরে পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে এর আয়োজন করা হয়। মগড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া অগ্নি ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম চলছে।

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ, লিডার মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।

অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শমশেরনগর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া

আপডেট সময় ১০:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪