ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৬৬৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার ৮ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণের অভিযোগে এজাহারনামীয় অভিযুক্ত হান্নান মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার  রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেসুর রহমান লস্কর সঙ্গে অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেন।

থানা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর থানাধীন ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে অভিযুক্ত হান্নান মিয়া তার প্রতিবেশি শিশু রানী আক্তারকে(ছদ্মনাম) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ৯ মার্চ ভিকটিমের পিতা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পর থেকেই থানার একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় ০৫:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩