ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গল মাদকসহ মহিলা মাদককারবারী আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৭০৬ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক কারবারি সাগরের আস্তানায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা ও মাদকসহ ৩জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৮ নভেম্বর), গভীর রাতে শ্রীমঙ্গল শহরের আরামবাগ এলাকায় কুখ্যাত মাদক কারবারি সাগরের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় কুখ্যাত মাদক কারবারি সাগর রবিদাসের ঘর তল্লাশী করে গাঁজা এবং মাদক বিক্রির প্রায় ৩৬ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে স্বপন রবিদাস (২৭), ময়না রবিদাস (৬০) ও মমতা রানী দাস (২৪) কে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশে অভিযান চলমান রয়েছে। মাদক বিক্রির সাথে জড়িত ৩ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল মাদকসহ মহিলা মাদককারবারী আটক

আপডেট সময় ০২:৩৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪