ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসি বাবুরবাজার মাঠে কাশফিয়া স্পোটিং ক্লাব, পাচাউন বনাম মেডিসিন গ্যালারী স্পোর্টিং ক্লাব, ভূনবীর এর মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টিজের ডিরেক্টর মো. শের আলী হেলাল চৌধুরী, এনটিভির স্টাফ রির্পোটার এস এম উমেদ আলী, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র সভাপতি সাইফুল আক্তার লিখন,রূপালী বাংলাদেশ এর প্রতিনিধি মো. শাহজাহান মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার মু ইমাদ উদ দিন, দৈনিক নয়াদিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রাকিব। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ।

খেলা শুরুর আগ থেকেই মাঠে ভিড় জমায় বিভিন্ন এলাকার হাজারো দর্শকরা। দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় নেমে পড়ে। পাল্টাপাল্টি আক্রমণে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ট্রাইবেকারে কাশফিয়া স্পোটিং ক্লাব, পাচাউন ২-০ গোলে বিজয় লাভ করে। চমৎকার পাসিং ও দৃষ্টিনন্দন গোলের মধ্য দিয়ে উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয় তারা।

খেলা শেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে প্রথম পুরষ্কার ফ্রীজ ও রানারআপ দলকে একটি টিভি ও ট্রফি বিতরণ করা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬