ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ যুবক গ্রে/ফ/তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কৈশর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রী বসার সিটের পিছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র‍্যান্ডের ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদের মধ্যে ২৪ বোতল SEAGRAM’S Blenders Pride, ১১ বোতল Bacardi Limon এবং ১১ বোতল Magic Moments রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও  (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ যুবক গ্রে/ফ/তা র

আপডেট সময় ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫