ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল ৪টি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী মৌলভীবাজারে যাত্রা শুরু,অনলাইন বেইলবন্ডে দ্রুত মুক্তি পাবে আসামীরা

শ্রীমঙ্গল আওয়ামী লীগ সহসভাপতি গ্রে প্তা র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৮০৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জালালিয়া সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভোজপুর বাজারে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর (হাজী মুজিব) নির্বাচনী সভায় হামলা ও দলের নেতাকর্মীদের আহত করার ঘটনায় গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মো. ইউসুফ আলীর বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর হামলা, ২০২১ সালে পৌর নির্বাচনে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর বাসায় হামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল আওয়ামী লীগ সহসভাপতি গ্রে প্তা র

আপডেট সময় ১০:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪