ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গল কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৩৮২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের দ্বিতল কলার বাজার থেকে একটি বিষধর পিট ভাইপার (সবুজ বোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে কলার বাজারের ভেতরে হঠাৎ একটি সাপ দেখা গেলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে, প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সাপটি সফলভাবে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, “উদ্ধার করা সাপটি পিট ভাইপার প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাপটি নিরাপদে উদ্ধার করে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “মানুষের দ্রুত প্রতিক্রিয়া এবং সচেতনতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের উচিত বন্যপ্রাণীদের প্রতি সহনশীল ও সচেতন আচরণ করা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

আপডেট সময় ০৩:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫