ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে

শ্রীমঙ্গল চুরি করার সরঞ্জাম ও চোরাইকৃত মালসহ আটক-২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • / ৭৭৯ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল  প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চোরাইকৃত মালামাল এবং তালা ও গ্রিল ভাঙার সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে শহরের ভানুগাছ সড়কের মেঘনা পেট্রোলিয়াম ডিপুর পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের বিরাহিমপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬) ও মুসলিমবাগ এলাকার মৃত নুরুল মিয়ার ছেলে মোজাম্মেল হক (১৮) বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এ দুই যুবককে গ্রেফতারের সময় আরিফের ভানুগাছ রোডস্থ ভাঙ্গারি দোকান থেকে বাসা-বাড়ি ও বিভিন্ন দোকানে চুরি করার সময় তালা এবং গ্রিল ভাঙ্গার কাজে ব্যবহৃত হাতুড়ি, লোহার শাবল, ডাই, রেঞ্জ, লোহার খাঁচা ও চোরাইকৃত ফ্রেস ব্র্যান্ডের ৫শ’ মিলি ৫ বোতল ও ২ লিটারের ৩ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার জানান, আটককৃত চোরদের একটি সঙ্ঘবদ্ধ দল রয়েছে। চোরাইকৃত মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামসহ আমরা তাদের আটক করেছি। তিনি আরো জানান, তাদের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গল চুরি করার সরঞ্জাম ও চোরাইকৃত মালসহ আটক-২

আপডেট সময় ০২:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২