ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গল ভারতীয় চিনি উদ্ধার গ্রেফতার -১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৫৮ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল  প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে ১৭৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার হয়েছে। এ সময় অবৈধ ভাবে চিনি আমদানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে সেনাবাহিনীর মেজর মেজবাহ এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌর এলাকার সেন্ট্রাল রোডস্থ মেসার্স মকবুল ট্রেডার্স নামক একটি দোকান থেকে এসব চিনি উদ্ধার করা হয়।

এসময় অবৈধ চিনি সংরক্ষণের অভিযোগে মো. মকবুল হোসেন (৪৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মকবুল হোসেন শহরতলীর মুসলিমবাগ এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মকবুলের দেওয়া তথ্যমতে পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ৬ নম্বর রুমের ভিতর থেকে ১২০ বস্তাসহ মোট ১৭৩ বস্তা চিনি উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

পুলিশ জানায় উদ্ধারকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৯ লক্ষ ৮ হাজার ২৫০টাকা।

শ্রীমঙ্গল থানার এসআই মো. মিয়া নাসির উদ্দিন আহম্মেদ জানান, জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উদ্ধারকৃত চিনি বাংলাদেশে আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে রোববার বিকেলে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল ভারতীয় চিনি উদ্ধার গ্রেফতার -১

আপডেট সময় ১০:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪