ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি

শ্রীমঙ্গল লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৩২৩৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি; মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেয় তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। পরে সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। সজল দেব আরও জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে বন্যপ্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। কিছুদিন পরপর খাবারের সন্ধানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।

গত ১৫ দিনে ২টি শঙ্খিনী সাপ ও আজকেরটি সহ ২টি অজগর সাপ লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে। অনেক সময় বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বনের ভিতর থেকে বেরিয়ে কিছু অসচেতন মানুষের হাতে এবং বিভিন্ন যানবাহনের নিছে পড়ে মারা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

আপডেট সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩