ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার জাহাঙ্গীর ও শ্রেষ্ঠ এসআই সদর থানার আলম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৮৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজর২৪ ডেস্ক: মৌলভীবাজারে পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

এছাড়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) (নিঃ) মাহবুবুল আলম  ও কুলাউড়া থানার সহকারি পুলিশ উপপরিদর্শক (এএসআই) মোঃ রুমান মিয়া। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর কোর্টের জামাল উদ্দিন, শ্রেষ্ঠ সিএসআই ও পুলিশ উপপরিদর্শক (এএসআই) মিশু রঞ্জন দেব শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট রূপন চন্দ্র পাল বিশেষ পুরস্কার লাভ করেন।

অন্যদিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ টি চোরাই মোটরসাইকেল, ২টি মাইক্রোবাস উদ্ধারে সার্বিক দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেককে বিশেষ সম্মাননা জানানো হয়।

জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলায় অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযানে সন্তোষজনক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন। শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার জাহাঙ্গীর ও শ্রেষ্ঠ এসআই সদর থানার আলম

আপডেট সময় ০৩:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩