ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুটিং…তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / ৯৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারের সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে শুটিং হয়ে গেল। যেখানে লোক চলাচলে রয়েছে বিধি নিষেধ, সেখানে ধোয়ায় আচ্ছন্ন হয়েছে বন।

বুধবার (৮ জুন)  জেনারেটর বিকট শব্দে প্রকম্পিত হয়েছে বনের স্বাভাবিক নিস্তব্ধতা। ধোয়ায় আচ্ছন্ন বনের এক কিলোমিটারের প্রানীরা ভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। প্রায় ৫০-৬০ জন লোকের পদচারণায় বনের পরিবেশে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে।

কি করে একটি সংরক্ষিত বনে শুটিং হয়ে গেলো, জনমনে প্রশ্ন।

তবে উল্লেখিত কারনে সাপ, পাখি ইত্যাদি বন্যপ্রানীর প্রজনন মৌসুমে শুটিং করা যে বন্যপ্রাণীদের জন্য ক্ষতিকর সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এ ব্যাপারে জানতে চাইলে রেঞ্জ অফিসার শহিদুল ইসলাম জানান, এ সময় তিনি কালাছড়া বিটে কর্মরত ছিলেন।

খবর পেয়ে তিনি স্পটে এসে শুটিং বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে  বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিমকে অবগত করেন। বন কর্মকর্তা (ডিএফও) তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দেন এবং তদন্তের নির্দেশ দেন।

 বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলেই দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে শুটিং…তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২