ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৫৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় পথসভাটি আয়োজন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক।’

তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।

পথসভা শেষে পুলিশ সুপার মহোদয় ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ‌ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন  এবং মৌলভীবাজার ট্রাফিক বিভাগ ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের  সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক পথসভা

আপডেট সময় ০৫:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪