ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

সাংবাদিককে কোপানোর ঘটনায় আটক ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাবার পথে মৌলভীবাজারের কমলগঞ্জের উবাহাটা এলাকায় দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধি ও কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত থানের উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন-রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে আকলিছ মিয়া (৪২) ও মকবুল মিয়া (৩৮)।শনিবার দিবাগত রাত তিনটার দিকে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে আটক করে।

আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তারর দেখিয়ে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় পুলিশ আরো ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসলেও রোববার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আত্মীয় স্বজনের জিম্মায় ছেড়ে দেয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ২ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, যত দ্রুত সম্ভব সাংবাদিক বাছিতের উপর হামলার ঘটনায় প্রকৃত আসামীদের খোঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এঘটনায় কোন ছাড় দেয়া হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সরেজমিন তদন্তসহ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিককে কোপানোর ঘটনায় আটক ২

আপডেট সময় ০৬:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২