ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা ডিবি পুলিশের মৃ ত দে হ উদ্ধার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা:  দিলীপ কুমার সরকার বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার

সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২৬৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর এই কর্মস্থলে নতুন করে আগমনে স্বাগত জানান। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট,জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত শোনার পর জানান, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সভায় জেলা প্রশাসক আরও বলেন,নির্বাচনের বোঝা নিয়ে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক। তিনি প্রশাসনের স্বচ্ছতা,দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০৭:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫