ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিক রাহানুমা সারাহর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৫৩২ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহানুমা সারাহ জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। তার বাবা বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার শিকদার নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, রাত পৌনে ১টার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় ছিলেন ওই নারী। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগর জানান, ওই নারী কিভাবে লেকের পানিতে ডুবে গেছে তা জানতে পারি নাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাহানুমা সারাহর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক রাহানুমা সারাহর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪